শীতকালে আবহাওয়া শুষ্ক হওয়ায় ত্বক রুক্ষ ও ফাটল ধরে। বিশেষজ্ঞরা বলছেন, দিনে দু'বার ময়েশ্চারাইজার ব্যবহার, প্রচুর পানি পান এবং সানস্ক্রিন ব্যবহার অত্যন্ত জরুরি।

পাশাপাশি গ্লিসারিন, নারিকেল তেল ও মধু মিশিয়ে ঘরোয়া ফেসপ্যাকও কার্যকর। গরম পানিতে দীর্ঘক্ষণ গোসল এড়িয়ে চলুন।