এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী রোববার সকাল ১১টায় প্রকাশিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ২০ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। ওয়েবসাইট ও মোবাইল এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।