রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে আজ থেকে শুরু হলো সাত দিনব্যাপী জাতীয় চলচ্চিত্র উৎসব ২০২৬। উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
এবারের আসরে দেশের পাশাপাশি ভারত, পাকিস্তান ও ইরানের নির্মাতারা অংশ নিয়েছেন। প্রতিদিন তিনটি প্রেক্ষাগৃহে চলবে প্রদর্শনী, থাকবে মাস্টারক্লাস ও প্যানেল আলোচনা।