উপকরণ: পালং শাক এক মুঠো, একটি কলা, আধা কাপ আনারস, এক টেবিল চামচ মধু ও এক কাপ ঠান্ডা দুধ।

সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে দুই মিনিট ব্লেন্ড করুন। ভিটামিন ও আঁশসমৃদ্ধ এই স্মুদি সকালের পারফেক্ট নাশতা।