খোলা বাজারে আজ ডলারের দাম ১২৮ টাকা ৫০ পয়সায় পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংক বলছে, রিজার্ভ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ বাড়ানো ছাড়া স্থিতিশীলতা কঠিন। ইতোমধ্যে আমদানি ব্যয় কমানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।