পশ্চিমা বিশ্বের চোখের বালি ছিলেন তিনি। সেটা সাবেক সিআইএ পরিচালক জর্জ টেনেট বা মোসাদের সাবেক প্রধানের কথাতেই পরিষ্কার। টেনেটের চোখে তিনি ছিলেন ‘ওসামা বিন লাদেনের মতোই বিপজ্জনক’, মোসাদের সাবেক প্রধান শাবতাই শাভিত তো আফসোস করেছিলেন, কেন তাকে হত্যা করা হয়নি, এই বলে! পশ্চিমের এমন ক্ষোভের কেন্দ্রে থাকা ব্যক্তিটি পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী ড. আব্দুল কাদির খান।